কড়াইশুঁটির কচুরি:
উপকরণ: 1.কড়াইশুঁটি 2. ময়দা 3. স্বাদমতো লবণ 4. রিফাইন অয়েল 5. কাঁচা লঙ্কা 6. চিনি 7. জিরে গুঁড়ো 8. আদা 9. ঘী 10. জল 11. হিং
শীতের আমেজে বাঙালির অতিপ্রিয় কড়াইশুঁটির কচুরি অনবদ্য লাগে ।আজকের রেসিপি কড়াইশুঁটির কচুরি। দেখে নেয়া যাক কিভাবে বানায় পুর দিয়ে ঠাসা কড়াইশুঁটির কচুরি ।কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য সবার প্রথমে কড়াইশুঁটি গুলোকে ছাড়িয়ে নিয়ে একটা পাত্রে রেখে দিতে হবে।
কচুরি বানাবার জন্য নিতে হবে দুই কাপ ময়দা তার মধ্যে দিতে হবে পরিমাণমতো লবণ আর 3 টেবিল চামচ রিফাইন অয়েল স্বাদমতো লবণ ও তেল টাকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং ভালো করে সবগুলিকে মাখতে হবে ।যত ভালোভাবে মাখা হবে কচুরি তত ভালো হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দা টাকে মেখে নিতে হবে। কচুরি ময়দাটা ময়ান একটু বেশি দিতে হয়। ময়দা মাখা হয়ে গেলে এবার হাতে অল্প একটু তেল দিয়ে ময়দা টাকে মাখিয়ে নিতে হবে। ময়দাটা মাখা হয়ে গেলে 30 মিনিট চাপা দিয়ে রেখে দেবেন।
এবার কচুরির পুর তৈরি করে নেবেন । মিক্সিতে দিয়ে দেবেন ছাড়িয়ে নেওয়া কড়াইশুঁটি ,এবং পাঁচটি কাঁচালঙ্কা, পরিমাণমতো লবণ, সামান্য পরিমাণ চিনি, 1 চামচ জিরা গুঁড়ো ,হাফ চামচ আদা টুকরো, আর সামান্য পরিমাণে জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেবেন। একটা ফ্রাইপেনে দিয়ে দেবেন এক চামচ ঘি, ঘি টা গরম হয়ে গেলে এরমধ্যে দিয়ে দেবেন এক চামচ হিং 30 সেকেন্ড মত হিং টাকে কে একটু ভেজে নেবেন তারপরে এর মধ্যে দিয়ে দেবেন পেস্ট করে রাখা কড়াইশুঁটি এবার পেনটা কে লোহিট রেখে পুরটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে 5 থেকে 6 মিনিট ।পুরটা হয়ে গেলে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেবেন। পুরটা একটু শক্ত করে নামাবেন। এবার ময়দাটা কে একটু মেখে নিয়ে ছোট ছোট আকারে
কেটে নেবেন।
লাচির গোল করে তার মধ্যে পুর টা দিয়ে দেবেন ।এইরকম করে প্রতিটা লিচি গুলোকে পুর ভরে নিতে হবে ।এবার কচুরি টাকে বেলে নিতে হবে হালকা হাতে চাপ দিয়ে বেলতে হবে নাহলে পুর টা বেরিয়ে যেতে পারে এইভাবে প্রত্যেকটা কচুরি বেলে নিতে হবে।
ভাজার জন্য একটা কড়াইতে তেল দিয়ে দেবেন তেলটা গরম হয়ে গেলে কচুরি গুলো ভেজে ফেলতে হবে। তারপরে আপনার কড়াইশুঁটির কচুরী রেডি হয়ে যাবে।