Alur Porota Recipe আলু পরোটা

আলু পরোটা উপকরণ: 1. 500 গ্রাম ময়দা 2. স্বাদমতো লবণ 3. তেল 4. আলু 5. হাফ চামচ ধনে গুঁড়ো 6. হাফ চামচ গোলমরিচ গুঁড়ো 7. গরম মসলা হাফ চামচ 8. জিরে গুঁড়ো হাফ চামচ 9. একটা পেঁয়াজ কুচি 10. পাঁচটা কাঁচা লঙ্কা কুচি 11. ধনেপাতা/পুদিনা পাতা 12. চিনি


আলু পরোটা খেতে খুব ভালোই লাগে ।আলু পরোটা করার জন্য 500 গ্রাম ময়দা ,স্বাদমতো লবণ ,25 গ্রাম সোয়াবিন তেল, এই দুটি কে ভালো করে মাখিয়ে নিতে হবে ।এরপরে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা কে মাখিয়ে নিতে হবে ভালো করে ।এরপর ময়দা মাখা হয়ে গেলে অল্প তেল দিয়ে মাখিয়ে রাখতে হবে।


300 গ্রাম আলু সিদ্ধ করে নিতে হবে । এরপর আলু সেদ্ধ টির মধ্যে হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ গরম মসলা, জিরে গুঁড়ো হাফ চামচ, একটা পেঁয়াজকুচি ,পাঁচটা কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা /পুদিনা পাতা পরিমাণমতো, স্বাদমতো লবণ ,এবার ভাল করে মাখিয়ে নিতে হবে দুই চামচ তেল মাখিয়ে দিতে হবে।

এরপর ময়দার গোল্লার মধ্যে পুর টাকে গোল করে নিয়ে একটু ময়দা দিয়ে বেলতে হবে তারপর তেলে পরোটা ভাজতে হবে। তারপর আপনার আলুর পরোটা রেডি হয়ে যাবে।

Related Posts