Chili Chicken Recipe চিলি চিকেন

চিলি চিকেন:
উপকরণ: 1. সাড়ে 300 গ্রাম চিকেন 2. এক চামচ ভিনেগার 3. এক চামচ চিলি পাউডার 4. হাফ চামচ গোলমরিচ পাউডার 5. আদা রসুন বাটা 6. পরিমাণমতো লবণ 7. ডিম একটা 8. কনফ্লাওয়ার তিন চামচ 9. রিফাইন অয়েল 10. রসুন কুচি 11. পেঁয়াজ একটা 12. একটাক্যাপসিকাম 13. এক চামচ চিনি 14. গ্রীন চিলি সস 15. তিন চামচ টমেটো সস 16. এক চামচ সয়া সস 17. এক চামচ ভিনিগার 18. কাঁচা লঙ্কা কুচি


এখানে চিলি চিকেন করার জন্য সাড়ে 300 গ্রাম চিকেন নিয়ে চিকেন তাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। চিকেন তাকে একটা পাত্রে রেখে তাতে এক চামচ ভিনিগার, এক চামচ চিলি পাউডার, দেড় চামচ গোলমরিচ পাউডার, আদা ,রসুন বাটা 1 টেবিল চামচ, স্বাদমতো লবণ এইগুলো সব দিয়ে চিকেন তাকে মিশিয়ে নিতে হবে। এটাকে একঘন্টা ঢাকা দিয়ে রাখতে হবে। ওই ম্যাগনেট করা চিকেন তার মধ্যে একটা ডিম দিতে হবে সঙ্গে কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ দিয়ে মাখিয়ে নিতে হবে।

এরপর চিকেন পকোড়া গুলিকে ভেজে নিতে হবে। কড়াইতে বেশি পরিমাণ মতো রিফাইন অয়েল দিয়ে দিতে হবে তেলটা ভালো করে গরম করে তাতে পকরা গুলো দিতে হবে। গ্যাস টা কে একটু আস্তে দিয়ে ভাজতে হবে যাতে চিকেন গুলো ভিতরে ভাজা হয়। চিকেন ভাজার পর বেশি তেল থাকলে তেল টাকে একটু কমিয়ে রাখতে হবে ।

এরপর কড়াইতে সাত-আটটা কুচানো রসুন হালকা ভাজতে হবে তাতে কাটা পেঁয়াজগুলো ছাড়িয়ে দিতে হবে সঙ্গে ছোট সাইজের ক্যাপসিকাম। পেঁয়াজ আর ক্যাপসিকাম টা এমন ভাবে ভাজতে হবে যাতেসিদ্ধ হয়। এরপর এক চামচ চিনি। চিংড়িটা দিলে কালার টা চলে আসে। স্বাদমতো লবণ, এর মধ্যে দিয়ে এক চামচ গ্রীন চিলি সস, 3 টেবিল চামচ টমেটো সস , 1 টেবিল চামচ সয়া সস, 1 চামচ ভিনেগার , সামান্য একটু জল দিয়ে দুমিনিট নাড়াচাড়া করে তিন-চারটে মত কাঁচা লঙ্কা কুচি তারপর সেই ভেজে রাখা চিকেন গুলো দিয়ে দিতে হবে। তারপর এক চামচ কনফ্লাওয়ার জলের মধ্যে মিশিয়ে দিয়ে দিতে হবে কিছুক্ষণ রেখে গ্যাস টাকে বন্ধ করে দিতে হবে তবেই আপনার সাধের চিলি চিকেন রেডি।

Related Posts