চিকেন বিরিয়ানি উপকরণ : 1. বাসমতি চাল 3 কাপ 2. টুকরো করা চিকেন 500 গ্রাম 3. কাঁচা লঙ্কা 4. তেজপাতা 5. গোলমরিচ 6. দারচিনি 7. লবঙ্গ 8. সামরিচ 9. এলাচ 10. জয়ত্রী 11. জয়ফল
পরিমাণমতো লবণ, আদা, রসুন বাটা ,তেল, হলুদ, কুচানো পেঁয়াজ, লঙ্কার গুঁড়ো , জিরে, পরিমাণমতো চিনি।
বিরিয়ানি রাইস টা প্রথমে রেডি করার জন্য বাসমতি চাল ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আরেকটি পাত্রে বেশ খানিকটা জল নিতে হবে এবং জলের মধ্যে দিয়ে দিতে হবে খানিকটা লবণ যাতে জলটা লবণাক্ত হয়ে যায় এই লবনটা দেওয়ার কারণে বিরিয়ানিতে লবণের ব্যালেন্স ঠিক থাকবে। অনেক সময় এমন হয় যে বিরিয়ানিতে লবণ টা কম হয়ে যায়। লবনটা কম হলে কিন্তু টেস্ট আসেনা। লবনটা পরিমাণমতো দিতে হবে। এরপর তেজপাতা, গোল মরিচ, দারচিনি , সামরিচ , বড় এলাচ, ছোট এলাচ , জয়ত্রী এইগুলো একটা ছোট কাপড় বেঁধে জলের মধ্যে দিতে হবে এবং জলটা ফুটতে দিতে হবে।
রিফাইন অয়েল দিয়ে পেঁয়াজ গুলো বেরেস্তা বানিয়ে নিতে হবে। গরম জলের মধ্যে চালটা দিয়ে এক চামচ রিফাইন অয়েল দিয়ে দিতে হবে। এক চামচ পাতিলেবুর রস দেওয়ার ফলে ভাতটা ঝরঝরে হবে এবং সাদা হবে। চার থেকে পাঁচ মিনিট ফুটাতে হবে যাতে চালটা 60 শতাংশ সিদ্ধ হয়ে যায় তারপর ভাতটা কে নামিয়ে নিতে হবে এবং মারটাকে ঝরিয়ে নিতে হবে ।
দুটো বড় পেঁয়াজ কুচি রিফাইন অয়েল এর মধ্যে দু’চামচ ঘি মিশিয়ে ভাজতে হবে। তারপর আদাবাটা হাফ চামচ, রসুন বাটা হাফ চামচ , সাত আটটাকাঁচা লঙ্কা, পরিমাণমতো লবণ দিয়ে তিন থেকে চার মিনিট মশাটাকে কষিয়ে নিতে হবে। তারপর হাফ চামচ জিরেগুঁড়ো, এক চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে চিকেন গুলো এড করতে হবে। এটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তিন থেকে চার মিনিট পর আলু গুলি দিয়ে 5 থেকে 6 মিনিট কষাতে হবে, দুই চামচ ঘরে তৈরি বিরিয়ানি মসলাদিয়ে দিতে হবে চিকেন এর মধ্যে। এক চামচ গোলাপজল, এক চামচ কেওড়া জল মিশিয়ে এক মিনিট পর পর জল দিয়ে দিতে হবে। লো হিট দিয়ে 15 মিনিট চিকেনটা হতে দিতে হবে। বিরিয়ানি করার পাত্রে ঘি মাখিয়ে নিতে হবে। তারপর প্রথমে ভাত, তারপর চিকেন, আলু ,গ্রেভি ,তারপর বেরেস্তা ,এরপর বিরিয়ানি মসলা, তারপর এক চামচ ঘি, গোলাপজল হাফ চামচ ,কেওড়া জল হাফ চামচ। একইভাবে তিনটে লেয়ার হবে। জাফরান ভেজানো দুটি সবার ওপরে দিয়ে দিতে হবে। এবার পাত্রটির মুখটি আটকে 30 মিনিট লো হিট রেখে দিতে হবে এবং 10 মিনিট গ্যাসটি বন্ধ করে রেখে দিতে হবে।