বাসন্তী পোলাও উপকরণ: 1. গোবিন্দভোগ চাল দেড় কাপ 2. দুই চামচ কাজুবাদাম 3. ২চামচ কিসমিস 4. এক চামচ আদা বাটা 5. ৩ চামচ চিনি 6. স্বাদমতো লবণ 7. এক চামচ হলুদ গুঁড়ো 8. দু চামচ ঘি 9. গরম মসলা 10.দারচিনি 11. লবঙ্গ
বাসন্তী পোলাও রান্নার জন্য গোবিন্দভোগ চাল দেড় কাপ নিয়ে চাল গুলিকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। চালগুঁড়ি ধোয়া হয়ে গেলে একটা ছাকনিতে রেখে জল টাকে জড়িয়ে নিতে হবে ।জল ঝরে গেলেএকটা বড় থালায় চাল গুলোকে শুকাতে দিতে হবে।
চালগুলো শুকাতে 45 থেকে এক ঘন্টা সময় লাগবে। এখানে দুই চামচ কাজুবাদাম ও 1 টেবিল চামচ কিসমিস নিয়ে 30 মিনিট পর্যন্ত জলে ভিজিয়ে রাখতে হবে ।সেই চালটা শুকানো র পর এতে এক চামচ আদা বাটা, তিন চামচ চিনি, স্বাদমতো লবণ, এক চামচ হলুদ গুঁড়ো , দুই চামচ ঘি, সব উপকরণ গুলো দেয়া হয়ে গেলে চাল টাকে মাখিয়ে নিতে হবে। তারপর 30 মিনিট চাপা দিয়ে রেখে দিতে হবে। এবার রান্না করার জন্য কড়াইতে দুই চামচ ঘি দিতে হবে।ঘিটা গরম হয়ে গেলে এতে এতে গোটা গরম মসলা, দারচিনি ,লবঙ্গ ,ভাল করে ভেজে নিতে হবে। এরপর দিতে হবে ভিজিয়ে রাখা কাজু ,কিসমিস গুলো হালকা নুন দিয়ে ভেজে নিতে হবে লাল করে।
কাজু কিসমিস গুলো ভাজা হয়ে গেলে ওই ম্যাগনেট করা চালগুলো দিয়ে দু থেকে তিন মিনিট মাঝারি আঁচে ভাজতে হবে। এই চালগুলো নাড়তে হবে না হলে পুড়ে যাবার সম্ভাবনা থাকে। দুধ থেকে তিন মিনিট ভাজতে হবে। এরপর তিন কাপ ফুটানো গরম জল দুই টুকরো কাঁচালঙ্কা দিয়ে দিয়ে চাপা দিয়ে রাখতে হবে পাঁচ মিনিট। 5 মিনিট পর ঢাকনা টাকে তুলে খুব সাবধানে একটু নেড়ে নিয়ে। আবার 5 মিনিট গ্যাস থাকে আস্তে দিয়ে চাপা দিয়ে রাখতে হবে ।5 মিনিট হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিতে হবে ।এর পর ঢাকনা টা খুলে একটা চাল টিপে দেখলেই বোঝা যাবে যে একদম তৈরি হয়ে গেছে।