Echor Chingri এঁচোড় চিংড়ি

এঁচোড় চিংড়ি:
উপকরণ: 1. এঁচোড় 2 . আলু 3. চিংড়ি মাছ 4. স্বাদমতো লবণ 5. হলুদ 6. পেঁয়াজ 7. আদা 8. রসুন 9. কাঁচা লঙ্কা 10. তেজপাতা 11. শুকনো লঙ্কা 12. জিরে 13. টক দই 14. ঘী 15. গরম মসলা


অনুষ্ঠান বাড়িতে যেইরকম পদ্ধতিতে ইচোর চিংড়ি বানাই সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব।
এই এঁচোড় গুলো কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিতে হবে ।আলু গুলো কেটে নিতে হবে। এখানে মাঝারি সাইজের চিংড়ি মাছ গুলোকে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে। আমি এখানে পিয়াজ, আদা ,রসুন, কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিতে হবে।পেঁয়াজ আদা 15 থেকে 16 কোয়া রসুন।


তেলের মধ্যে তেজপাতা ,শুকনো লঙ্কা, জিরে, দিয়ে দেবো ।এইবার একটা পেঁয়াজ কুচি করে রাখা ছিল সেটি তেলের মধ্যে দিতে হবে। পেঁয়াজ টা ভাল করে ভেজে নিতে হবে। তারপর দিতে হবে পেঁয়াজ, আদা ,রসুনের পেস্ট টা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। একটু কষানো হয়ে গেলে তারমধ্যে দেবো জিরেগুঁড়ো ,শুকনো লঙ্কার গুঁড়ো ,হলুদ, লবণ দিয়ে দিতে হবে ।আলাদা করে একটা কড়াইতে আলু-ও এঁচোড় গুলো ভেজে নিতে হবে।

মশলাটা কষিয়ে তার মধ্যে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ গুলো দিয়ে দেব ।চিংড়ি মাছের সাথে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে টক দই দিয়ে দেব। এখানে দু থেকে তিন চামচ টক দই দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ।এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এবং এঁচোড় গুলো দিয়ে একটু কষিয়ে নিতে হবে। তারপর পরিমাণমতো একটু জল দিয়ে ফুটিয়ে নিতে হবে ভালো করে। রান্না হয়ে গেলে একটু ঘি ও গরম মসলা দিয়ে নামিয়ে নিতে হবে। তারপর আপনার রান্না রেডি হয়ে যাবে।

Related Posts