পনির পোস্ত উপকরণ: 1. পনির 200 গ্রাম 2. টমেটো কুচি 3. দুটো পেঁয়াজ 4. পোস্ত বাটা 5. কাজুবাদাম 6. কাঁচা লঙ্কা কুচি 7. পরিমাণ মত লবণ, হলুদ 8. তেজপাতা 9. লঙ্কাগুঁড়ো 10.সাদা তেল
পনির 200 গ্রাম নিয়ে, পনির গুলো মাঝারি মাপ করে কেটে নিতে হবে।
পনিরের লবণ হলুদ মাখিয়ে নিতে হবে। পনির গুলো ভাজ বার জন্য কড়াইতে তেল গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে পনির গুলো ভেজে নিতে হবে। হালকা ভেজে পনির গুলো তুলে নিতে হবে। এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে একটা তেজপাতা, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সামান্য ভেজে নিতে হবে।পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে টমেটো কুচি দিয়ে দিতে হবে, আর দিতে হবে কাঁচা লঙ্কা কুচি, আর হলুদ, লঙ্কাগুঁড়ো ,পরিমাণমতো লবণ, কাজু বাদাম এই সব উপকরণ ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে টমেটোটা সিদ্ধ হয়ে মশলার সাথে মিশে যায়।টমেটোর সিদ্ধ হয়ে গেলে পোস্ত বাটা দিয়ে দিতে হবে ,একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিতে হবে খুব সামান্য। গেভি ফুটে উঠলে ভেজে রাখা পনির গুলো দিয়ে দিতে হবে ।এবার 15 মিনিট মতো রান্না হতে দিতে হবে। 15 মিনিট পর নামিয়ে নিতে হবে।