দুধ পনির এর উপকরণ: 1.আড়াইশো গ্রাম পনির 2. স্বাদমতো লবণ 3. তিন চামচ ভেজিটেবিল অয়েল 4.কাজু 5. এক চামচ পোস্ত 6. এক চামচ চালমগজ 7. একটা টমেটো 8. তিনটে কাঁচা লঙ্কা 9. চিনি 10. হাফ চামচ গরম মসলা 11. কসুরি মেথি
এখানে আড়াইশো গ্রাম পনির নিয়ে নিতে হবে। পনির টাকে চৌকো চৌকো করে কেটে নিতে হবে।
গ্যাস অন করে একটি করাইতে দিয়ে দিতে হবে 3 কাপ পরিমাণ । জল টাকে লবণ দিয়ে ফুঁটিয়ে নেবেন, জল ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেবেন টুকরো করা পনির গুলো, একটু ফুটে গেলে গ্যাস বন্ধ করে 10 মিনিট জলের মধ্যে ডুবিয়ে রেখে দেবেন। 10 মিনিট হয়ে গেলে পনির গুলো একটা পাত্রে জল ঝরিয়ে রেখে দেবেন।
তারপর একটা কড়াইতে দিয়ে দেবেন তিন চামচ ভেজিটেবিল অয়েল ।তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে পনির গুলো দিয়ে ,একটু ভেজে নিতে হবে ।পনির গুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রেখে দেবেন।
মিক্সিতে দিয়ে দেবেন দশটা কাজু ,এক চামচ পোস্ত ,এক চামচ চালমগজ, দিয়ে মিক্স করে নেবেন। মিডিয়াম ফ্রেমে রেখে মশলাটা ক্রমাগত নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট। এরপর এর মধ্যে দিয়ে দেবেন এক কাপ দুধ ,স্বাদমতো লবণ, এক চামচ চিনি, দিয়ে একটু ফুটতে দিতে হবে ।এবার দিয়ে দেবেন ভেজে রাখা পনির গুলোকে ।তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রাখবেন লো ফ্রেমে ।তারপর এর মধ্যে দিয়ে দেবেন হাফ চামচ গরম মসলা, 2 চামচ ড্রাই করে নেওয়া কসুরি মেথি দু মিনিট রেখে দেবেন ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে।