টক দই এর উপকরণ: 1.1 লিটার দুধ 2.হাফ কাপ দই 3. মোটা একটা কাপড় 4. একটা মাটির পাত্র
একটা পাত্রে দুধ টাকে জাল দিয়ে দিতে হবে। যাতে দুধের মধ্যে সর না পরে তার জন্য একটা চামচ দিয়ে নাড়তে হবে। দুধ টাকে ফুঁটিয়ে গারো করে নিতে হবে। দুধ টাকে ভালো করে ঠান্ডা করে দইটাকে পাততে হবে। তারপর ওই দই টাকে একটু ভালো করে মসৃণ করে নিতে হবে,মসৃন হয়ে গেলে ঐ ঠান্ডা করা দুধের মধ্যে দিয়ে দিতে হবে দই টা। এবার দুধ টাকে ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে নিতে হবে। তারপর একটি মাটির পাত্র নিয়ে ওই দুধ টাকে মাটির পাত্রে ঢেলে দিতে হবে। তারপর মাটির পাত্র টাকে চাপা দিয়ে মোটা কাপড় দিয়ে মুড়িয়ে রাখতে হবে। সাত থেকে আট ঘণ্টা মত রেখে দিতে হবে। সাত থেকে আট ঘণ্টা পর খুলে পরিবেশন করবেন।