মিষ্টি খেতে কার না ভালো লাগে আর তার মধ্যে যদি হয় রসমালাই । রসমালাই নাম শুনলেই জিভে জল চলে আসে । একটা দিলে আরেকটা খেতে ইচ্ছা করবেই । আজকে আমি রসমালাই তৈরির পদ্ধতি আপনাদের সামনে এনেছি রসমালাই তৈরি করতে কি কি উপকরণ লাগে এবং কেমন ভাবে তৈরি করে সেটা দেখে নিই ।
রসমালাই এর উপকরণ: 1. দেড় লিটার দুধ 2. হাফ কাপ পরিমাণ চিনি 3. 1 কাপ ছানা 4. হাফ চা চামচ ময়দা
রসমালাই তৈরি করতে হলে প্রথমে মালাই টা তৈরি করতে হবে। একটা হাড়িতে দেড় লিটার দুধ নিয়ে গরম করে নিতে হবে মিডিয়াম ফ্রেমে রেখে, নেড়েচেড়ে দুধ টাকে জাল দিয়ে নিতে হবে। দুধ টা যখন ফুটে একটু গাঢ় হয়ে যাবে তখন হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিতে হবে। 40 থেকে 45 মিনিট পর হাফ লিটারের কম হয়ে গেছে। তারপর গ্যাসটাকে বন্ধ করে নামিয়ে নিয়ে, রুম টেম্পারেচার এ রেখে ঠান্ডা করতে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে তিন চার ঘন্টা মত ফ্রিজে রেখে দিতে হবে।
এবার মিষ্টি গুলো তৈরি করে নিতে হবে এখানে এক কাপ পরিমাণ ছানা, হাফ চা চামচ ময়দা , হাফ চা চামচ চিনি। এখন চায়নার সাথে সব উপকরণ গুলো মিশিয়ে নিতে হবে। 10 মিনিট মতো ছানাটাকে মেখে নিতে হবে ভালো করে। তারপর লম্বা লম্বা করে মিষ্টি তৈরি করে নিতে হবে , একটু ছোট ছোট করে।
তারপর একটা কড়াইতে পাঁচ কাপ জল এবং 1 কাপ চিনি দিয়ে সিরা তৈরি করে নিতে হবে। শিলা টা একটু ফুটে উঠলে মিষ্টি গুলো সব একবারে দিয়ে দিতে হবে। মিষ্টিগুলো দিয়ে হাই হিটে চাপা দিয়ে 10 মিনিট মতো ফুটতে দিতে হবে। 10 মিনিট পর ঢাকনা খুলে বোঝা যাবে , মিষ্টিগুলো কতটা ফুলে উঠেছে। তারপর গ্যাস থাকে মিডিয়াম ফ্রেমে রেখে আরো 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তারপর গ্যাসটাকে বন্ধ করে রুম টেম্পারেচার এ ঠান্ডা করতে দিতে হবে। মালাই এর মধ্যে মিষ্টি গুলো দিয়ে দিতে হবে, সিরা থেকে তুলে। সাত-আট ঘণ্টা মত নরমাল ফ্রিজে রেখে দিতে হবে, তারপর তৈরি হয়ে যাবে মালাই এই ডুবানো রসমালাই।
এখন থেকে আপনারা নিজেরাই বাড়িতে বসে রসমালাই তৈরি করে নিতে পারবেন । আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছে রসনায় মিষ্টি ।