খাওয়ার পর একটু মিষ্টি হলে খুব ভালোই হয়। আর সেই মিষ্টি টা যদি হয়, গুঁড়ো দুধের বরফি বা সন্দেশ ।আজকে আমি গুঁড়ো দুধের বরফি বা সন্দেশ তৈরি করার পদ্ধতিটি আপনাদের সামনে এনেছে । এটি খেতে দুর্দান্ত একটা খেলে আরেকটি খেতে মন চাইবে । সন্দেশ এমন একটি সুস্বাদু মিষ্টি চোখের সামনে থাকলে মন ছুই ছুই করে কখন এটি খাব প্রতিদিন খাওয়ার পর কি সকাল হোক কিংবা কি দুপুর একটি সন্দেশ হলে ভালোই হয় । তবে চলুন দেখে নিই দুধের সন্দেশ তৈরি করতে কি কি উপকরণ লাগে এবং কেমন ভাবে তৈরি করতে হয় দেখে নিই ।
গুঁড়ো দুধের সন্দেশ বা বরফির উপকরণ: 1. হাফ কাপ চিনি 2. হাফ কাপ জল 3. দেড় কাপ গুঁড়ো দুধ 4. এক চামচ ঘি 5. পেস্তা বাদাম
একটা কড়াইতে হাফ কাপ চিনি, হাফ কাপ জল দিয়ে সিরা তৈরি করতে হবে। যখন সিরাটা ফুটে উঠবে তখন গ্যাস টাকে মিডিয়াম ফ্রেমে রাখতে হবে। বেশ খানিকটা জ্বাল দিয়ে নিতে হবে, যাতে সিরাটা আঠালো হয়ে যায়। সিরাটা একটু ঘন করতে হবে।
তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে দেড় কাপ গুঁড়ো দুধ। সিরার সাথে গুঁড়ো দুধ মিক্স করে নিতে হবে। তারপর এক চামচ ঘি দিয়ে মাখিয়ে নিতে হবে এবং অনবরত নাড়তে হবে। গ্যাস টাকে লো ফ্রেমে দিয়ে। নাড়তে নাড়তে মিশ্রনটা নরম হয়ে যাবে এবং মসৃণ হবে, কড়াই থেকে সরে আসবে। তারপর নামিয়ে একটা পাত্রে একটু তেল মাখিয়ে গরম অবস্থায় ঢেলে দিতে হবে এবং হাতের সাহায্যে সমান করে নিতে হবে। তারপর তার ওপরে পেস্তাবাদাম কুচি দিতে হবে গরম থাকা অবস্থায়। বরফি ঠান্ডা হয়ে গেলে সাইজ অনুযায়ী কেটে নিতে হবে। বরফি খেতে অনেকটাই মজাদার হয়।
দেখলেনতো কি সহজ তৈরি করা এই গুঁড়ো দুধের সন্দেশ বা বরফিটি । আপনারা অবশ্যই এটিকে ট্রাই করবে এবং কেমন হয়েছে আপনার এই সন্দেশ টি ।