গোলাপজামের কথা কানে আসলেই জিভে জল চলে আসে । গোলাপজাম মিষ্টি যেমন দেখতে তেমন স্বাদেও । এ যেন গোলাপের পাপড়ির মতন যেমন সুন্দর, হাত দিলেও তেমন মসৃণ তবে চলুন দেখে নিই এই গোলাপ জামুন মিষ্টি তৈরি করতে কি কি উপকরণ লাগে এবং কেমন ভাবে তৈরি করে ।
গোলাপজামের উপকরণ: 1. এক কাপ গুঁড়ো দুধ 2. 1 টেবিল চামচ ময়দা 3. এক চামচ সুজি 4. এক চামচ বেকিং পাউডার 5. 1 টেবিল চামচ ঘি 6. দুটো ছোট সাইজের ডিম 7. 2 কাপ চিনি 8. দুইকাপ জল 9. তিনটে এলাচ 10. এক চিমটি পরিমাণ জাফরান 11. লেবুর রস 1 চা চামচের মতো
প্রথমে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তারপর 2 কাপ চিনি ,দুইকাপ জল, তিনটে এলাচ, এক চিমটে জাফরান, লেবুর রস 1 চা চামচ মত। এবার দুধের মধ্যে একে একে নিয়ে নিতে হবে ময়দা ,সুজি ,বেকিং পাউডার, সব উপকরণ গুলি দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এক চামচ ঘি দিয়ে আবার ভাল করে মিশিয়ে নিতে হবে, তারপর দিয়ে দিতে হবে ডিম ফাটিয়ে রাখা, দিয়ে ভালো করে আরও একবার মিশিয়ে নিতে হবে। তারপর আটা মাখার মতন করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে হাতের তালুতে একটু তেল দিয়ে একটু একটু করে নিয়ে গোলাকার করতে হবে ছোট করে।
এবার একটা পাত্রে চিনির সিরা তৈরি করে নিতে হবে 2 কাপ চিনি ও 2 জল দিয়ে সিরা তৈরি করতে হবে। এলাচ গুলি দিয়ে দিতে হবে। একটু ফুটে উঠলে দিয়ে দিতে হবে জাফরান, জাফরান টা দিয়ে একটু নেড়ে দিতে হবে, এক চামচ মত লেবুর রস দিতে হবে। তারপর লো ফ্রেমে একটু রেখে দিতে হবে।
তারপর একটা কড়াইতে তেল দিয়ে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। তেল গরম হয়ে গেলে মিষ্টি গুলো দিয়ে দিতে হবে। লো ফ্রেমে ভাজতে হবে, আস্তে আস্তে একটু লাল করে। ভাজা হয়ে গেলে শিরার মধ্যে দিয়ে দিতে হবে। গরম শিরা টার মধ্যে মিষ্টি গুলো দিয়ে দিতে হবে। গ্যাস টা কে মিডিয়ামে দিয়ে দিতে হবে যাতে মিষ্টিগুলো ফুলে যায় ।5 মিনিট পর গ্যাস টাকে বন্ধ করে দিতে হবে, 1 ঘন্টা রেখে দিতে হবে চাপা দিয়ে। এক ঘন্টা পর সার্ফ করতে হবে।
খুব তাড়াতাড়ি এবং সুন্দর ভাবে আপনিও এটি তৈরি করে ফেলতে পারবেন । অবশ্যই আপনারা এটি চেষ্টা করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে আপনাদের গোলাপ জামুন মিষ্টি ।