Chom Chom Sweet ছানার পারফেক্ট স্পঞ্জ মিষ্টি

ছানার পারফেক্ট স্পঞ্জ মিষ্টি:


প্রথমে আপনাকে ছানা বানাতে হবে। ছানা বানানোর জন্য দেড় লিটার দুধ নিতে হবে। দুধ তাকে কিছুক্ষণ ফুঁটিয়ে নিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ ভিনিগার দিয়ে দিতে হবে। ভিনিগার টা দিলে ছানা তৈরি হয়ে যাবে ,ছানা তৈরি হয়ে গেলে নামিয়ে নেবেন। তারপর একটা সাদা কাপড় দিয়ে ছেঁকে নিতে হবে। ছানাটি তারপর একটু ঠান্ডা জল দিয়ে দিতে হবে এবং ছানার জল ঝরিয়ে নিতে হবে।


2 টেবিল চামচ ময়দা নিয়ে ছানাটাকে আটা মাখার মতন করে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে মাখতে হবে ,মাখা হয়ে গেলে গোল গোল করে কেটে নিয়ে হাতের তালুতে গোল করে নিতে হবে।


তারপর সিরা তৈরি করতে হবে। একটা কড়াইতে 4 কাপ জল দিতে হবে। যেহেতু স্পঞ্জ মিষ্টি সেই জন্য শীরাটা হবে পাতলা।তারপর 1 কাপ চিনি দিয়ে দিতে হবে এবং তিনটে এলাচ দিয়ে সিরা টাকে ফুটতে দিতে হবে। শিরা টা একটু ফুটিয়ে নিয়ে তারপর মিষ্টি গুলো দিতে হবে। তারপর গ্যাসটাকে একটু আস্তে দিয়ে 15 মিনিট চাপা দিয়ে রাখতে হবে।15 মিনিট পর ঢাকনা খুলে বোঝা যাবে যে, মিষ্টি ভালো ফুলে উঠেছে। তারপর গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে আপনার সাধের মিষ্টি ।
ভালোভাবে না মাখলে মিষ্টিটা নরম হবে না, রস ঢুকবে না এবং ফাটাফাটা হয়ে যাবে।

Related Posts