ছানার সন্দেশের নাম শুনলে মুখে জল চলে আসে , আর খাবার পরে এক টুকরো সন্দেশ যদি থাকে তাহলে তো ভালই হয় । আর সেই সন্দেশ টা যদি হয় ছানার সন্দেশ । ছানার সন্দেশ খেতে কে না ভালোবাসে । আজকে আমি ছানার সন্দেশ কেমন ভাবে তৈরি করে এবং এতে কি কি উপকরণ লাগে তা আপনাদের সামনে তুলে ধরেছি তবে চলুন দেখে নিই ।
ছানার সন্দেশ এর উপকরণ: 1. 1 চা চামচ ঘি 2. 1 কাপ ছানা 3. তিন চামচ চিনি 4. তিন চামচ condesed মিল্ক 5. এলাচের গুঁড়া 6. পেস্তা বাদাম
প্রথমে একটা কড়াইতে এক চামচ ঘি নিয়ে নিতে হবে। তারপর এক কাপ ছানা, তিন চামচ চিনি, তিন চামচ condesed মিল্ক ,এলাচের গুঁড়া সামান্য, এখন সবকিছু নাড়াচাড়া করে ভাল করে মিশিয়ে নিতে হবে। তারপর চিনিটা থেকে একটু রস ছাড়বে, রসটা না শুকনো হওয়া পর্যন্ত কুক করতে হবে। লো ফ্রেমে পাঁচ মিনিট মতো অনবরত নাড়তে হবে। চিনির রস টা শুকনো হয়ে গেলে নামিয়ে নিতে হবে। সেই পাত্রটা নামাতে হবে ,সেই পাত্র টাকে একটু ঘি মাখিয়ে নিতে হবে। নামিয়ে হালকা হাতে চেপে সমান করে নিতে হবে। এক ঘন্টার মত রুম টেম্পারেচার এ রেখে দিতে হবে ।এক ঘন্টা পর সন্দেশ টাকে কেটে নিতে হবে ,কাটার পর সন্দেশ এর উপরে পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিতে হবে। তারপর সার্ভ করতে হবে।
তবে দেখলেন তো কত সহজে এবং কত কম সময়ে ছানার সন্দেশ তৈরি করা যায় । এই সন্দেশ টায় আপনি বাজার থেকে কিনতে গেলে কত ব্যয় হয়ে যেত কিন্তু যেহেতু আপনি বাড়িতে তৈরি করছেন অনেক কম খরচে অনেক বেশি পরিমাণে সন্দেশ আপনি তৈরি করে ফেলতে পারবেন । আপনারা অবশ্যই এটিকে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে এই ছানার সন্দেশ ।