সকলেই তো চিলি চিকেন খেয়েছেন এবং রান্নাও করতে পারেন, তবে আমি এখানে চিলি চিকেন এর রান্নার রেসিপি দেখাবোনা । আজকে আমি চিলি সোয়াবিনের বা সয়াবিন চিলি এর রেসিপি নিয়ে এসেছি । এটি খেতে দারুন লাগে একদম মাংসের মতন একবার খেলে বারবার রান্না করে খেতে ইচ্ছা করে। আপনারা এটা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে এটি । তবে চলুন দেখে নিই এটি রান্না করতে কি কি লাগে এবং কেমন ভাবে তৈরি করে।
সোয়া চিলি এর উপকরণ : 1. সোয়াবিন 2. পরিমাণমতো লবণ 3. গোলমরিচ গুঁড়ো হাফ চামচ 4. আদা রসুন বাটা 1 চা চামচ 5. লঙ্কা গুঁড়ো এক চামচ 6. কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ 7. সয়া সস 1 চামচ 8. ভিনেগার এক চামচ 9. টমেটো সস 2 টেবিল চামচ 10. সাদা তেল 11. ধনেপাতা কুচি 1 টেবিল চামচ 12. একটা ডিম 13. রেড চিলি সস 1 চামচ 14. দুটো পেঁয়াজ 15. অর্ধেক গাজর 16. অর্ধেক ক্যাপসিকাম 17. কাঁচা লঙ্কা.
প্রথমে সোয়াবিন গুলিকে গরম জলে ভিজিয়ে রাখতে হবে। তারপর ঠাণ্ডা করে নিতে হবে। এরপর সবজি গুলো কেটে নিতে হবে। সোয়াবিন ঠান্ডা হয়ে গেলে জল থেকে তুলে নিতে হবে। এরপর সয়াবিনের মধ্যে দিয়ে দিতে হবে সয়া সস আধা চা চামচ, রেড চিলি সস ,টমেটো সস 1 চামচ, লঙ্কাগুঁড়ো, আদা রসুন বাটা, সামান্য লবণ , একটা ডিম , ফাটিয়ে দিয়ে দিতে হবে এবং কনফ্লাওয়ার দিয়ে সব উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে।
সোয়াবিন ভাজবার জন্য একটা কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিতে হবে। তেল গরম হলে দিয়ে দিতে হবে সোয়াবিন গুলো। ভালোভাবে উল্টেপাল্টে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে।
সোয়া চিলি বানাতে হলে একটা কড়াইতে তেল নিতে হবে। তেলের মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি, গাজর কুচি। এগুলো ভাজাভাজা হয়ে গেলে আদা, রসুন কুচি, ক্যাপসিকাম, আর লঙ্কা কুচি এবং সামান্য লবণ দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। সব সিদ্ধ হয়ে গেলে ভিনিগার, সয়া সস, টমেটো সস ,দিয়ে মিশিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ার এর সামান্য জল দিয়ে গুলিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে ভেজে রাখা সোয়াবিন। সবকিছু মিশিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তারপর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিতে হবে।নামানোর আগে গোলমরিচ গুঁড়ো ও ধনেপাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। তারপরে আপনার রেডি হয়ে যাবে সোয়া চিলি। এবার আপনার সোয়াবিন চিলি পরিবেশনের জন্য রেডি । এখন আপনি এই সয়াবিন চিলি গুলো বাটিতে ভালো করে সাজিয়ে উপরে ধনেপাতা কুচি. পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, দিয়ে ভালো করে পরিবেশন করুন এটি দেখতেও দারুন লাগবে ।