মুড়িঘন্টর উপকরণ: 1.দুটো কাতলা মাছের মাথা 2. লবণ, হলুদ পরিমাণমতো 3. আলু 4.তেজপাতা 5. গোটা গরম মসলা 6.ছোট এলাচ 7. লবঙ্গ 8. দারচিনি 9. জিরে 10. পেঁয়াজ 11. এক চামচ আদা রসুন বাটা 12. এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 13. হাফ চামচ ধনে গুঁড়ো 14. কাঁচা লঙ্কা বাটা 15. গোবিন্দভোগ চাল 16. সামান্য চিনি 17. শাহী গরম মসলা
এখানে দুটো কাতলা মাছের মাথা নিয়ে নিতে হবে ভালো করে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রাখতে হবে।
প্রথমে কড়াইতে তেল দিয়ে তেল টাকে গরম হয়ে গেলে মাছের মাথা দিয়ে, খুব ভালো করে মাছের মাথাটাকে ভেজে নিতে হবে। মাছের মাথাটা ভাজা হয়ে গেলে তুলে নিয়ে, ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে ,একটা মাঝারি সাইজের আলু ছোট ছোট করে কেটে নিতে হবে। আলু ভাজা হয়ে গেলে তুলে নিয়ে তার মধ্যে দিতে হবে, একটা তেজপাতা, গোটা গরম মসলা, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, জিরে একটু ভেজে নিতে হবে। একটু ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ টা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে, এক চামচ আদা, রসুন বাটা দিয়ে ভেজে, তারমধ্যে হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরেগুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, দিয়ে মসলা দিয়ে কষিয়ে নিতে হবে। যখন বোঝা যাবেযাচ্ছে তখন ভেজে রাখা আলু গুলো দিয়ে দিতে হবে।
একটু নাড়াচাড়া করে কড়াইয়ের একপাশে ওই মশলাটা রেখে দিয়ে, খালি জায়গাটায় এক ঘন্টা আগে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দিতে হবে। চালটা একটু নাড়াচাড়া করে মসলার সাথে মিশিয়ে নিতে হবে ,দুই থেকে তিন মিনিট তারপর পরিমাণমতো জল দিয়ে দিতে হবে। যাতে চালটা সেদ্ধ হয়ে যায়। স্বাদমতো লবণ এবং সামান্য চিনি দিয়ে একটু ফুটে উঠলে দিয়ে দিতে হবে, ভেজে রাখা মাছের মাথা গুলো দিয়ে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে ।কুড়ি মিনিট পর ঢাকনা খুলে শাহি গরম মসলা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে ফেলতে হবে।