Daal Makhani ডাল মাখানি

পরোটা হোক কিংবা লুচি সঙ্গে যদি থাকে ডাল মাখানি তবে তো খাওয়ার মজাটা একেবারে চেঞ্জ হয়ে যায় । আপনারা অনেকেই রেস্টুরেন্ট বা ধাবাতে ডাল মাখানি অর্ডার করে থাকেন সঙ্গে  পরোটা, এটি খেতে দারুন লাগে । আজকে আমি এই ডাল মাখানি তৈরি করার পদ্ধতি গুলো এবং কি কি উপকরণ লাগে আপনাদের সামনে তুলে ধরছি । খুব সহজে আপনি বাড়িতে বসে এটি তৈরি করে নিতে পারেন । তবে চলুন দেখে নিই কেমন ভাবে তৈরি করে ।

ডাল মাখানি উপকরণ: 1. এক কাপ মাষকলাইয়ের ডাল 2. হাফ কাপ রাজমা3. রসুন 4.আদা 5. পেঁয়াজ 6. পরিমাণমতো লবণ 7. দুই চামচ সাদা তেল 8. 1 চামচ ঘী 9. কাঁচা লঙ্কা কুচি 10. দুই চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 11. টমেটো বাটা দুটো 12. ধনে গুঁড়ো দেড় চামচ 13. 1 চামচ জিরা গুঁড়ো 14. এক চামচ কসুরি মেথি 15. গরম মসলা 16. দুটো কিউব বাটার


এখানে এককাপ মাষকলাইয়ের ডাল ,হাফ কাপ রাজমা নিয়ে সারারাত ভিজিয়ে রাখতে হবে। সকালবেলায় ডালটাকে ভালো ভাবে কসলে কসলে ধুয়ে নিতে হবে। তারপর ডালটাকে পেশার কুকারে সেদ্ধ করতে দিতে হবে এবং তার মধ্যে দুটো গোটা পিঁয়াজ, 1 চামচ আদা কুচি, 3 থেকে4 কোয়া রসুন কুচি, 1 চামচ লবণ, 5 কাপ জল দিয়ে 10 মিনিট মতো সিদ্ধ হতে দিতে হবে। 10 মিনিট পর দেখা যাবে ডালটা ভালোমতো সেদ্ধ হয়ে গেছে। তারপর একটা চামচের সাহায্যে ডালটাকে একটু ঘেঁটে দিতে হবে।

তারপর একটা কড়াইতে 2 চামচ সাদা তেল ও এক চামচ ঘি দিয়ে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে তাতে এক চামচ গোটা জিরে দিয়ে এক মিনিট ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তাতে একটা কুচানো পেঁয়াজ, এক চামচ লবণ দিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে তাতে কাঁচা লঙ্কা কুচি, এক চামচ আদা ও রসুন বাটা দিয়ে 2 মিনিট ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তাতে 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দুটো টমেটো বাটা ,দেড় চামচ ধনে গুঁড়ো, এক চামচ জিরা গুঁড়ো, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখার ডালটা। ডালটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে দিয়ে দিতে হবে এক কাপ ঘন দুধ জ্বাল দিয়ে। যতক্ষণ না সব ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ নাড়তে হবে। ডালটা ফুটে উঠলে এক চামচ কসুরি মেথি, গরম মসলা এবং দুটো কিউব বাটার দিয়ে গ্যাস বন্ধ করে নামিয়ে নিতে হবে।

এখন আপনার ডাল মাখানি একেবারে প্রস্তুত । এবার আপনি  বাটিতে ডাল মাখানি দিয়ে সাজিয়ে ফেলুন পরিবেশনের জন্য, উপরে দিয়ে দিন কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি, এটি দেখতে দারুন লাগবে, সঙ্গে খেতেও । আপনারা অবশ্যই এটি ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না যেন কেমন হয়েছে এটি ।

Related Posts