ALOO KABLI আলু কাবলি

সন্ধ্যেবেলায় যদি একটু ঝাল ঝাল মুখরোচক জিনিস হয় তবে তো ভালোই হয় । আমরা অনেকেই ফাস্ট ফুড অর্ডার করে থাকি কিংবা বাইরে বেরোলে কোন ফাস্টফুডের দোকান থেকে ফাস্ট ফুড অর্ডার করি ।তবে আজকে আমি ফাস্টফুড না, একটা দারুন মুখরোচক খাবারের রেসিপি নিয়ে চলে এসেছি । আজকে আমি এখানে আলু কাবলি কেমন ভাবে তৈরি করে সেটা দেখাবো । আপনি সন্ধ্যা বেলা এটিকে খেলে আর ফাস্টফুডের অর্ডার করবেন না । যখনই ফাস্টফুডের অর্ডার ইচ্ছা হবে এটিকে বানিয়ে খেয়ে নিতে পারবেন খুব কম সময়ে এবং খুব কম টাকার বিনিময়ে । তবে চলুন দেখে নিই আলু কাবলি তৈরি করতে কি কি উপকরণ লাগে এবং কেমন ভাবে তৈরি করে ।

আলু কাবলির উপকরণ: 1. আলু 2. শুকনো লঙ্কা 3. গোটা ধনে 4. গোটা জিরে 5. ধনেপাতা কুচি 6. কাঁচা লঙ্কা কুচি 7. ছোলা 8. পেঁয়াজ 9.বিট লবণ 10. তেতুল


আলু সেদ্ধ করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। তারপর শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, শুকনো খোলায় ভেজে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তারপর তেতুল টাকে জলে ভিজিয়ে রেখে দিতে হবে। আর লাগছে পেঁয়াজ কুচি , ধনেপাতা কুচি , কাঁচা লঙ্কা কুচি , ভিজিয়ে রাখা ছোলা।


এরপর আলু কাবলি তৈরি করতে হবে। আলুর মধ্যে দিতে হবে বিট লবণ, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, ভিজিয়ে রাখা ছোলা, তেঁতুল জল, সব দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে । এরপর মশলাটা অ্যাড করতে হবে। মশলা টা দিয়ে একটু মাখিয়ে নিতে হবে। তারপরেই তৈরি হয়ে যাবে আলু কাবলি।

এখন আপনি আলু কাবলি গুলো প্লেটে প্লেটে সাজিয়ে সাফ করে নিতে পারবেন । দেখলেন তো কত কম সময়ে এবং কত তাড়াতাড়ি এটিকে তৈরি করে নেওয়া যায় । এটি খেতে দারুন লাগে আপনি যত খুশি খান আপনার কোনো সাইডএফেক্ট হবে না । ফাস্টফুডের থেকে অনেক ভাল এই আলু কাবলি আপনি বাড়িতে বসে খুব কম সময়ে বানিয়ে ফেলতে পারবেন । আপনারা অবশ্যই এটি ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন খেতে হয়েছে ।

Related Posts