Vetki Macher Paturi ভেটকি মাছের পাতুরি

উপকরণ: 1. ভেটকি মাছ ৮০০ গ্রাম 2. লবণ 3. হলুদ 4. 4 টেবিল চামচ কালো সরষে 5. দুই চামচ সাদা সরষে 6. চার চামচ পোস্ত বাটা 7. হাফ কাপ টক দই 8. হাফ কাপ নারকেল কোরা 9. কাঁচা লঙ্কা 10. কলাপাতা

এখানে ভেটকি মাছ 800 গ্রাম কেটে পরিষ্কার করে ধুয়ে রেডি করে নিতে হবে। তারপর একটু লবণ, হলুদ দিয়ে মাখিয়ে একটু পাতিলেবুর রস দিয়ে মাখিয়ে আধা ঘণ্টা রাখতে হবে।

এবার চার টেবিল চামচ কালো সরষে , দুই চামচ সাদা সরষে বাটা, চার চামচ পোস্ত বাটা, এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে। কালো সরষে বাটা ,সাদা সরষে বাটা এবং পোস্ত বাটা, খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হাফ কাপ টক দই, হাফ কাপ নারকেল কোরা, স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো, তিন চামচ সরিষার তেল, সব ভাল করে মিশিয়ে নিতে হবে।

এবার ম্যাগনেট করা মাছের টুকরোগুলো কে ভাল করে মাখিয়ে 15 মিনিটের জন্য রেখে দিতে হবে ।ইতিমধ্যে কলাপাতা গুলোকে একটু সে কে নিতে হবে একটা তাওয়াতে খুব সামান্য। এবার একটা কলা পাতা নিয়ে তারমধ্যে একটু পাতুরি দিয়ে মাছটা দিয়ে দিতে হবে। সঙ্গে একটু গ্রেভি এবং একটা কাঁচা লঙ্কা দিয়ে এবার এটাকে ভাজ করে নিতে হবে। একটা কটনের সুতো দিয়ে ভালো করে বেধে নিতে হবে। এবার তাওয়া টাকে ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দেবো এক চামচ সরিষার তেল ।

এবার ওই পাতুরি গুলোকে গরম তাওয়ার উপর রেখে গ্যাস টাকে একটু আস্তে দিয়ে দিয়ে রাখতে হবে 10 মিনিট। দশ মিনিট পর ঢাকনা টাকে তুলে একটু উল্টে দিয়ে আবার 10 মিনিট পর্যন্ত চাপা দিয়ে রাখতে হবে ।10 মিনিট পর ঢাকনা খুলে দিতে হবে।

Related Posts