Sorshe Ilish Recipe ইলিশ সরষে

উপকরণ: 1.ইলিশ মাছ ছয় পিচ 2. স্বাদমতো লবণ 3. হলুদ 4. তিন চামচ কালো সরষে 5. কাঁচা লঙ্কা 6. জল 7. তেল 8.হাফ চামচ কালো জিরে 9. হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।


ছয় পিচ ইলিশ মাছ নিয়ে ভালো করে পরিষ্কার করে এরমধ্যে লবণ হলুদ মাখিয়ে নেবেন।
মিক্সিতে তিন চামচ কালো সরষে, সামান্য পরিমাণে লবণ, তিনটে কাঁচালঙ্কা, একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করতে হবে। পেস্ট টা তৈরি হয়ে গেলে একটি বাটি ও ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে।


একটা কড়াইতে তিন চামচ তেল দিয়ে ভালো করে গরম করে নেবেন। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবেন হাফ চামচ কালো জিরে, পাঁচটি সেরা কাঁচা লঙ্কা, দিয়ে 30 সেকেন্ড ভেজে নেবেন। হাফ চামচ হলুদ গুড়া ,হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ,একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে একটু জল দিয়ে ফুটিয়ে নেবেন দুই থেকে তিন মিনিট, ফুটে উঠলে মাছগুলো একটা একটা করে দিয়ে 5 থেকে 6 মিনিট ফুঁটিয়ে নেবেন উল্টেপাল্টে। স্বাদমতো লবণ এবং বেটে রাখার সরষে দিয়ে আরো ফুঁটিয়ে নেবেন 5 থেকে 6 মিনিট। একটু নাড়াচাড়া করে তিনটে কাঁচালঙ্কা দিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবেন। গ্যাস টাকে আসতে দিয়ে ঢাকনা খুলে এক চামচ কাঁচা সরিষার তেল দিয়ে নামিয়ে নেবেন।

Related Posts