Doi Katla দই কাতলা

দই কাতলা উপকরণ : 1. 6 পিস কাতলা মাছ 2. স্বাদমতো লবণ 3. হলুদ 4. পেঁয়াজ বাটা 5. আদা বাটা 6. কাজুবাটা 7. টক দই 8. গোটা গরম মসলা 9. জিরা গুঁড়ো 10. শুকনো লঙ্কা 11. চিনি 12. লঙ্কার গুঁড়ো 13. ধনে গুঁড়ো 14. তেজপাতা 15. সরষের তেল


দই কাতলা বানানোর জন্য ছয় পিস কাতলা মাছ নিয়ে, পরিষ্কার করে তাতে লবণ হলুদ মাখিয়ে রাখবেন।
আর নিয়ে নেবেন পেঁয়াজ বাটা বাটা বাটা, আদা বাটা, কাজুবাটা, টক দই, গোটা গরম মসলা, জিরে আর দুটো শুকনো লঙ্কা, চিনি, লঙ্কার গুঁড়ো, জিরেগুঁড়ো, ধনে গুঁড়ো, একটা তেজপাতা, লবণ।


কড়াইতে সরষের তেল দিয়ে তেল দিয়ে গরম করে নেবেন। তেল গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেবেন। তারপরে গোটা গরম মসলা, শুকনো লঙ্কা, জিরে ,তেজপাতা, দিয়ে দেবেন। ফোরন টা একটু ভাজা ভাজা হয়ে গেলে, পেঁয়াজ বাটা দিয়ে দেবেন দিয়ে দেবেন । পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারমধ্যে আদা বাটা ,লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো ,জিরেগুঁড়ো, পরিমাণ মত লবণ, হলুদ, দিয়ে কষিয়ে নেবেন। একটু ভাজাভাজা হয়ে গেলে কাজু বাদাম বাটা, টক দই দিয়ে একটু কষিয়ে নেবেন। কষানো হয়ে গেলে একটু জল দিয়ে মাছ গুলো দিয়ে দেবেন 5 থেকে 6 মিনিট চাপা দিয়ে রেখে দেবেন লো ফ্রেমে 5 মিনিট পর ঢাকনা খুলে দেবেন।

Related Posts