তন্দুরি চিকেন এর উপকরণ: 1.চারটে লেক পিস 2. টক দই চার চামচ 3. এক চামচ আদা রসুন বাটা 4. 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো 5. এক চামচ ধনে গুঁড়ো 6. এক চামচ জিরা গুঁড়ো 7. হাফ চামচ হলুদ গুঁড়ো 8. হাফ চামচ গরম মশলা গুঁড়ো 9. তন্দুরি চিকেন এর মসলা 1 চামচ 10. স্বাদমতো লবণ 11. গোল মরিচের গুঁড়ো 12. রেড ফুল কালার সামান্য 13. দুই চামচ মত লেবুর রস
তন্দুরি চিকেন বানানোর জন্য চারটে লেগ পিস নিয়ে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। লেগ পিস গুলো ভালোভাবে একটু একটু করে কেটে নিতে হবে, এমন ভাবে কাটতে হবে যাতে হার পর্যন্ত পৌঁছায়।
এখানে একটা পাত্রে নিয়ে নিতে হবে চার চামচ টক দই ,1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চামচ লাল মরিচের গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো, এক চামচ গুঁড়ো জিরে, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, তন্দুরি চিকেন মশলা 1 চামচ, স্বাদমতো লবণ, গোল মরিচের গুঁড়ো ,রেড ফুড কালার সামান্য, 2 চামচ লেবুর রস সব মশলা গুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে একটু তেল দিয়ে মসলা মাখানো হয়ে গেলে চিকেন লেগ পিস গুলো মসলা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এমনভাবে মাখাতে হবে যাতে চিকেন এর মধ্যে মসলাটা ঢুকে যায়, এইরকম করে তিন থেকে চার ঘণ্টা ম্যাগনেট করে রাখতে হবে।
তারপর ওভেনের ফয়েল দিয়ে এমন ভাবে মুড়ে নিয়ে কাটা চামচ দিয়ে ফুটো করে দিতে হবে, এই চিকেন টা কুক করার জন্য চিকেনের মশলাটা যাতে ওই ফয়েল এর ফুটোতে পড়ে যায়। 30 থেকে 35 মিনিটের জন্য কুক করতে দিতে হবে। 15 মিনিট পর একটু উল্টে দিতে হবে। তারপর গ্যাসে একটা কড়াই বসিয়ে চিকেন গুলোকে আবার আট থেকে দশ মিনিট কুক করে নিতে হবে। এটা করতে হবে কারণ তন্দুরি চিকেন এর যে পোড়া পোড়া থাকে সেটা আনার জন্য ,চিকেন গুলোকে একটা ব্রাশ নিয়ে তেল মাখিয়ে নিতে হবে তারপর কুক করতে হবে, উল্টে পাল্টে ভেজে নিতে হবে তারপর স্যালাড দিয়ে সার্ভ করতে হবে।