Chicken Pakora Recipe চিকেন পকোড়া

চিকেন পকোড়ার উপকরণ: 1.বনলেস চিকেন 200 গ্রাম 2. ডিম একটা 3.কর্নফ্লাওয়ার 2 চামচ 4. ময়দা 2 চামচ 5.গোলমরিচ গুঁড়ো 6. লবণ, হলুদ 7.পরিমাণমতো লঙ্কার গুঁড়ো 8. ধনেপাতা কুচি 9.আদা রসুন বাটা 10. ভিনিগার এক চামচ


চিকেন পকোড়া বানানোর জন্য বন লেস চিকেন 200 গ্রাম, ডিম একটা, কর্নফ্লাওয়ার 2 চামচ, ময়দা দুই চামচ, গোলমরিচ গুঁড়ো সামান্য, হলুদ গুঁড়ো সামান্য, লঙ্কার গুঁড়ো, আধা চা চামচ ধনেপাতা কুচি, আদা রসুন বাটা 1 চা চামচ, স্বাদমতো লবণ ,ভিনিগার এক চামচ ,সাদা তেল 1 চামচ, পোকরা ভাজবার জন্য আলাদা তেল নিতে হবে।


প্রথমে চিকেনে সব উপকরণ মেশাতে হবে। চিকেন এর মধ্যে দিয়ে দিতে হবে ভিনিগার, নুন ,গোলমরিচের গুঁড়ো ,লঙ্কা হলুদের গুঁড়ো, আদা-রসুনবাটা, ধনেপাতা কুচি, আর এক চামচ তেল, সব উপকরণ হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। সব মাখিয়ে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 15 মিনিট পর চিকেন এর মধ্যে ডিমটা ফাটিয়ে, ময়দা এবং কর্নফ্লাওয়ার দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে।


পোকরা ভা একটা কড়াইতে তেল টাকে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে এক এক করে দিয়ে দিতে হবে চিকেনের পিচ গুলো। পকোড়া ভাজতে হবে মাঝারি ফ্রেমে, তাহলে পকোরার ভেতরটা ভালোভাবে ভাজা হবে । উল্টেপাল্টে লাল করে পকোড়া গুলো ভেজে নিতে হবে, হয়ে গেলে তেল জড়িয়ে তুলে নিতে হবে। একইভাবে বাকি পকোড়া গুলো ভেজে নিতে হবে।

Related Posts