Chicken Chaap চিকেন চাপ

উপকরণ: 1. 600 গ্রাম চিকেন 2. পেঁয়াজ 3. কাঁচা লঙ্কা 4. রসুন বাটা 5. আদা বাটা 6. কাজু বাদাম বাটা 7. এক চামচ চাল মগজ বাটা 8. এক চামচ পোস্ত বাটা 9. বিরিয়ানির মসলা 10. 1 চামচ গোলাপ জল 11. হাফ চামচ কেওড়া জল 12. কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 13. দু চামচ টক দই 14. দুই চামচ ঘি 15. মিঠা আতর দু ফোটা 16. স্বাদমতো লবণ 17. গুঁড়ো দুধ /খোয়া ক্ষীর 18. তেল 19. ছাতু /বেসন


এখানে 600 গ্রাম চিকেন পাঁচটি টুকরো করে কেটে নিতে হবে। চিকেন এর মধ্যে দিতে হবে দুটো পেঁয়াজ বাটা, এবং তিনটে কাঁচা লঙ্কা বাটা, দেড় চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা ,এরপর চার চামচ কাজুবাটা ,এক চামচ চারমগজ বাটা, 1 চামচ পোস্ত বাটা, এবং বিরিয়ানির মসলা এক চামচ, গোলাপ জল 1 চামচ ,কেওড়া জল হাফ চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো , টক দই 2 চামচ ,দু চামচ ঘি, মিঠা আতর দু ফোটা ,পরিমাণ মত লবণ ,দুই চামচ গুঁড়ো দুধ/ খোয়া ক্ষীর ও দিতে পারেন, দেড় চামচ মত ছাতু /বেসন এইসব মাখিয়ে চিকেন টাকে দু থেকে তিন ঘণ্টা রেখে দিতে হবে।


কড়াইতে প্রথমে তেল টাকে গরম করে নিতে হবে। তারপর ওই ম্যাগনেট করা চিকেন তাকে মসলা থেকে তুলে একটু সাদা তেলে ভেজে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট চিকেন টাকে। চিকেনটা ভাজা হয়ে গেলে ওই ম্যাগনেট করা মশলাটা কড়াইতে দিতে হবে। যেই পাত্রে ম্যাগনেট করা মসলাটি ছিল সেই পাত্রটি ধুয়ে একটু জল দিয়ে লো আঁচে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যাতে চিকেন টা লেগে না যায়। লাস্টে এক চামচ মত ঘি দিয়ে নামিয়ে নিতে হবে। তাহলে রেডি হয়ে যাবে আপনার পছন্দের চিকেন চাপ।

Related Posts