ভেজিটেবিল চপ উপকরণ : 1. এক চামচ গোটা মৌরি 2. এক চামচ ধনে 3. এক চামচ শুকনো লঙ্কা 4. নারকেল কুচি 5. চিনাবাদাম 6. পাঁচফোড়ন 7. এক চামচ আদা বাটা 8. কুচানো বিট 9. স্বাদমতো লবণ 10. চিনি 11. আলু 12. আমচুর পাউডার 13. ঘী 14. ডিম 15. ময়দা 16. গাজর 17. Breadcrumbs
এখানে এক চামচ করে গোটা মৌরি, ধনে, জীরে, এবং দুটো শুকনো লঙ্কা ভাল করে ভেজে নিতে হবে 2 থেকে3 মিনিট। এরপর একটু ঠান্ডা হলে এইগুলিকে ঘুরিয়ে নিতে হবে।
এক চামচ তেল দিয়ে কিছু পরিমাণ নারকেল কুচি ভেজে নিতে হবে। এরপর কিছু পরিমাণ চীনাবাদাম হাফ করে ভেজে নিতে হবে।
এরপর হাফ চামচ পাঁচফোড়ন ,5 /6 টা কাঁচা লঙ্কা কুচি, এক চামচ আদা বাটা, এই গুলিকে ভেজে নিতে হবে 1 থেকে 2 মিনিট।
এরপর দেড় কাপ মিহি করে কুচানো বিট, 1 কাপ কুচানো গাজর, দিয়ে 2 মিনিট মতো ভাজার পর পরিমান মত লবন দিয়ে আবার দুই মিনিট ভাজতে হবে। বিট ও গাজরগুলো নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে গুঁড়ো করা মসলাটি এবং তার মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ গরম মসলা গুঁড়া,এক চামচ আমচুর পাউডার ,দেওয়ার পর 5 মিনিট সিদ্ধ হতে দিতে হবে। এরপর এগুলি সিদ্ধ হয়ে গেলে এক চামচ চিনি, সিদ্ধ করা আলু, একটা এগুলি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর চিনা বাদাম ভাজা এবং ভেজে রাখা নারকেল গুলি দিয়ে দিতে হবে ।সঙ্গে এক চামচ ঘি, 1 চামচ ধনেপাতা কুচি, দিয়ে এবার পুর টাকে ঠান্ডা করে নিতে হবে। এরপর পুর গুলি চপেরআকার করে নিতে হবে।
এরপর একটা ডিম ,1 কাপ ময়দা, Breadcrumbs, আলাদা পাত্রে নিতে হবে। এবার চপ গুলিকে প্রথমে ময়দার মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর ডিমের গোলাটার মধ্যে মাখিয়ে আবার ব্রেড crumbs এরমধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে।
এরপর একটি পাত্রে তেল টাকে গরম করে নিয়ে চপগুলি ভাজতে হবে।