Sukto Recipe সুক্ত

উপকরণ: 1.করোলা 2. শিম 3. বেগুন 4. আলু 5. সজনে ডাঁটা 6. কাঁচা কলা 7. বরি 8. সরিষার তেল 9. দুধ 1 কাপ 10. ঘি হাফ চামচ 11. স্বাদমতো লবণ 12. সরষে বাটা এক চামচ 13. পাঁচফোড়ন গুঁড়া 1 চামচ 14. একটি তেজপাতা


সুক্ত করার জন্য প্রথমে কড়াইতে তেল টা গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে বড়ি গুলো বেছে নেবেন লালচে করে। বড়ি গুলো তুলে নিয়ে, করোলা টা ভেজে নেবেন। ভাজা হয়ে গেলে এগুলি তুলে নিয়ে এই তেলে তেজপাতা দিয়ে দেবেন এবং আলু গুলো দিয়ে ভেজে নেবেন। আলু গুলো একটু ভাজা হয়ে গেলে সিম ও কলার টুকরোগুলো দিয়ে দেবেন। এই সব উপকরণ গুলি একসঙ্গে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবেন বেগুন ও সজনে ডাটাগুলো। সামান্য নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবেন ভেজে রাখা করোলা, তারপর জল দিয়ে, পরিমান মত লবন দিয়ে, 15 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে গ্যাসটাকে আসতে দিয়ে। 15 মিনিট পর ঢাকনা খুলে নেবেন এবং দুধ টা দিয়ে এবং ভেজে রাখা বড়ি গুলো দিয়ে দু থেকে তিন মিনিট হতে দেবেন। তারপরে সরষে বাটা দিয়ে দু মিনিট রেখে ,তারপর ঘি দিয়ে নামিয়ে নেবেন।

Related Posts