Lachha Paratha Recipe লাচ্ছা পরোটা :

লাচ্ছা পরোটার উপকরণ: 1. দেড় কাপ ময়দা 2. স্বাদমতো লবণ 3. চিনি 4. সাদা তেল 5. দুই চামচ কনফ্লাওয়ার


লাচ্ছা পরোটা বানানোর জন্য এখানে দেড় কাপ ময়দা নিয়ে নেবেন। স্বাদমতো লবণ, চিনি, দু’চামচ তেল এইসব দিয়ে ময়দা টা কে ভাল করে মিশিয়ে নেবেন। মেশানো হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেবেন , একটু শক্ত করে ।মাখা হয়ে গেলে 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবেন ।ঢাকা টা খুলে একটু মেখে নেবেন তারপর লেচি কেটে নেবেন।


এইবার নেবেন দু’চামচ কনফ্লাওয়ার ,নিয়ে হাফ কাপ তেল দিয়ে মিশিয়ে নেবেন ।এই মিশ্রণটা করে নিলে লাচ্ছা পরোটার লেয়ারগুলো বোঝা যাবে।


এইবার একটা লেচি বেলে নেবেন রুটির মত করে। বেলা হয়ে গেলে তার ওপর দিয়ে দেবেন যে মিশ্রণটি তৈরি করে রেখেছেন ভালো করে হাত দিয়ে মাখিয়ে দেবেন ।এই বার ত্রিকোণ করে কেটে নিতে হবে যাতে লাচ্ছা পরোটা লেয়ারগুলো ভালোভাবে বোঝা যায়। পাশ থেকে একটু একটু করে মুড়ে নিতে হবে তারপর রোল মত করে এটাকে গোল করে মুড়ে নেবেন ।তারপর সামান্য একটু তেল দিয়ে ওটাকে বেলে নেবেন হালকা করে বেশি চাপ না দিয়ে।


এইবার গ্যাস একটা প্যানে বসিয়ে দেবেন। প্যানে টা গরম হয়ে গেলে পরোটা টা দিয়ে লো ফ্রেমে ভেজে নিতে হবে।তারপর একটু উল্টে পাল্টে তেল দিয়ে ভেজে নেবেন ভাজা হয়ে গেলে তুলে নেবেন এই রকম করে সবগুলো ভেজে নেবেন।

Related Posts