Egg Davil ডিমের ডেভিল

আমরা অনেকেই অনুষ্ঠান বাড়ি কিংবা রেস্টুরেন্টে গিয়ে ডিমের ডেভিল খেয়ে থাকে আজকে আমি দেখাবো কেমন ভাবে ডিমের ডেভিল তৈরি করে খুব সহজে এবং কম সময়ে । আজকের পর থেকে হয়তো আপনাদেরকে রেস্টুরেন্টে গিয়ে বেশি টাকা খরচ করে ডিমের ডেভিল খাওয়ার ইচ্ছা হবে না । এটিকে যে কেউ তৈরি করতে পারে , আপনারা অবশ্যই এটি ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছে। তবে চলুন আর সময় নষ্ট না করে দেখেনিই কেমন ভাবে এটি তৈরি করে এবং কি কি উপকরণ লাগে এই ডিমের ডেভিল তৈরি করতে ।

ডিমের ডেভিল এর উপকরণ: 1. দুই চামচ সাদা তেল 2. হাফ চামচ জিরে 3. একটা পেঁয়াজ কুচি 4. কাঁচা লঙ্কা কুচি 5. এক চামচ আদা ও রসুন বাটা 6. আলু 7. পরিমাণমতো লবণ 8. শুকনো লঙ্কা 9. তেজপাতা 10. গরম মসলা 11. আমচুর পাউডার 12. চারটে ডিম 13. হাফ চামচ কনফ্লাওয়ার 14. ময়দা 15. 200 gm Breadcrumbs / পাউরুটির গুঁড়ো

একটা কড়াইতে 2 চামচ সাদা তেল দিয়ে তাতে হাফ চামচ জিরে এবং একটা পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে তেলের ওপর একটু ভেজে নিতে হবে। একটু ভাজা হয়ে গেলে তাতে এক চামচ আদা ও রসুন বাটা দিয়ে একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিতে হবে সেদ্ধ করা আলু, আলু টাকে পেশার কুকারে সেদ্ধ করে নিতে হবে। ওই মশলার সাথে আলু টা ভাল করে মিশিয়ে নিতে হবে। তারপর এতে পরিমাণমতো লবণ এবং ভাজা মশলা গুঁড়ো করে দিতে হবে।

এই ভাজা মশলা তৈরি করার জন্য গোটা জিরে ,গোটা ধনে, শুকনো লঙ্কা, এবং তেজপাতা একসাথে শুকনো খোলায় ভেজে সেটাকে পেস্ট করে নিতে হবে। তারপর আমচুর পাউডার ও গরম মশলা গুঁড়ো দিয়ে আলুর সাথে ভাল করে মিশিয়ে নিতে হবে।

তারপর আলু টাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। ডেভিল তৈরি করতে হলে চারটে ডিম সেদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে হাফ করে কেটে নিতে হবে। তারপর 200 গ্রাম মত Breadcrumbs / পাউরুটির গুঁড়ো, দুটো ডিম একটা বাটিতে ফাটিয়ে নিতে হবে, ময়দা। ডিমের গোলা টা র মধ্যে একটু লবণ ও হাফ চামচ মত কর্নফ্লাওয়ার দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। ডেভিল গুলো তৈরি করার জন্য এখানে আলু মাখাটা নিয়ে হাতের তালুতে একটু ছড়িয়ে নিয়ে হাফ করে রাখা ডিম দিয়ে আলু মাখা দিয়ে ডেকে নিতে হবে। তারপর ডেভিল টাকে শুকনো ময়দা মাখিয়ে এবং ওই ব্যাটার টার মধ্যে ডুবিয়ে Breadcrumbs এর গুঁড়োর মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। এইরকম করে প্রতিটা করে নিতে হবে।ডেভিল গুলো ফ্রাই করার জন্য একটা কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করে নিতে হবে।তেল গরম হয়ে গেলে গ্যাস টাকে মিডিয়ামে দিয়ে ডেভিল গুলো ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে । তারপর স্যালাড ও টমেটো সস দিয়ে সার্ভ করতে হবে।

দেখলেন তো কত কম সময়ে এবং কত সহজে এই ডিমের ডিভিডি তৈরী হয়ে গেল । এখন আপনার এই ডিমের ডেভিল পরিবেশনের জন্য তৈরি , প্লেটের মধ্যে সাজিয়ে ফেলুন আপনার তৈরি করা এই ডিমের ডেভিল গুলি সঙ্গে রাখুন শসা কুচি , পেঁয়াজ কুচি, আরেকটু ধনেপাতা কুচি ।  প্লেটটা দেখতে একদম রেস্টুরেন্টের মতন হয়ে যাবে , আর মনে হয় না আপনারা রেস্টুরেন্টে গিয়ে ডিমের ডেভিল খাবেন , এখন নিজেরাই বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন ।

Related Posts