মিষ্টি খেতে যারা ভালোবাসেন তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি দারুন একটি মিষ্টি তৈরি করা প্রণালী । আজকের মিষ্টির নাম দানাদার মিষ্টি , অনেকেই শুকনো মিষ্টি খেতে ভালোবাসে । শুকনো মিষ্টির মধ্যে দানাদার মিষ্টি নাম্বার সবার প্রথমে । তবে চলুন দেখে নেই দানাদার মিষ্টি তৈরি করতে কি কি উপকরণ লাগে এবং কেমন ভাবে তৈরি করে ।
দানাদার মিষ্টি উপকরণ : 1. 1 লিটার দুধ 2. ভিনিগার দেড় চামচ 3. একটা কাপড় পরিষ্কার 4. হাফ চামচ সুজি 5. এক চামচ চিনি 6. চামচ ময়দা 7. জল
দানাদার বানানোর জন্য প্রথমে ছানা বানাতে হবে। এর জন্য এক লিটার দুধ নিতে হবে ।দুধ টাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে ।একটু ফুটে উঠলে এক চামচ মত ভিনিগার দিয়ে দিতে হবে। ভিনিগার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইবার ছানাটাকে একটা পরিস্কার কাপড় দিয়ে ছেঁকে নিতে হবে। তারপর জল ঝরিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে ,যাতে টক ভাবটা সম্পূর্ণ চলে যায়। তারপর জলটা কে ভালোভাবে চেপে নিতে হবে। তারপর একটা থালায় নিয়ে ছানাটাকে একটু গুড়ো গুড়ো করে নিতে হবে। এর মধ্যে হাফ চামচ সুজি, 1 চামচ চিনি, দেড় চামচ ময়দা সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হাতের তালুর সাহায্যে 10 থেকে 15 মিনিট মত মেখে নিতে হবে। এবার এর থেকে ছোট ছোট বল তৈরি করতে হবে।
চিনির সিরা বানানোর জন্য 2 কাপ চিনি নিয়ে নিতে হবে। তারপর জল ও চিনি তাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, তারপর মিষ্টি গুলো দিয়ে দিতে হবে। গ্যাসটা লো ফ্রেমে রেখে পাঁচ মিনিট মতো ঢেকে রাখতে হবে। তারপর একটু উল্টে পাল্টে দিয়ে আরো 10 মিনিট মতো ঢেকে রাখতে হবে, তারপর বোঝা যাবে যে চিনির সিরা টা অনেকটাই শুকিয়ে গেছে। দানাদার মিষ্টি বানাতে গেলে চিনির সিরা টা একটু শুকনো ই হবে, এবার দানাদার এর গায়ে চিনি দিয়ে মাখিয়ে নিতে হবে। এইরকম করে প্রতিটা দানাদার এর গায়ে চিনি মাখিয়ে নিতে হবে। তাহলে আপনার দ্বারা তৈরি হয়ে যাবে।
তাহলে তো বুঝতে পেরেছেন কেমন ভাবে দানাদার মিষ্টি তৈরি করে । এটি খুব সহজ পদ্ধতি তৈরি করা যায় আপনারা বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন এবং জানাবেন কেমন হয়েছে ।