Doi Potol Recipe / দই পটল রেসিপি

আমরা অনেকেই নিরামিষ খেয়ে থাকি, কিংবা যারা সপ্তাহে 2 3 দিন নিরামিষ খেয়ে থাকেন । তাদের জন্য আমি আজ নিয়ে এসেছি দই পটল এর রেসিপি এটি খেতে দারুন লাগে।  শুধু  ভাতের সঙ্গে  খেতে দই পটল থাকলে আর অন্য কিছু তরকারির  দরকার হয় না। তাই আজ আমি দই পটল এর রেসিপিটা কি করে তৈরি করছি এবং কি কি উপকরণ দিচ্ছি আপনাদের সামনে তুলে ধরেছে আপনারা এটা রান্না করবেন দারুন লাগবে। রান্নার পরে আমাকে অবশ্যই জানাবেন কিন্তু। তবে চলুন দেখেনি আজকের রেসিপি টা।

দই পটলের উপকরণ :
১. পটল ২. লবণ ৩. হলুদ ৪. জিরেগুঁড়ো ৫. ধনেগুঁড়ো ৬. লাল লঙ্কার গুঁড়ো ৭. কাজুবাদাম ৮. কাঁচা লঙ্কা ৯. সরিষার তেল ১০. দুটো ছোট এলাচ ১১. লবঙ্গ ১২. দু’টো দারচিনি ১৩. টক দই ১৪. চিনি

দই পটল বানানোর জন্য পটল গুলোকে ভালোভাবে ছাড়িয়ে আড়াআড়িভাবে কেটে নিতে হবে। তারপর লবণ, হলুদ মাখিয়ে রেখে দিতে হবে 10 মিনিট। এবার একটা বাটিতে নিয়ে নিতে হবে এক চামচ জিরেগুঁড়ো , এক চামচ ধনে গুঁড়ো, এক চামচ লাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
তারপর মিক্সিতে 2 টেবিল-চামচ কাজুবাদাম, চারটি কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে জল দিয়ে, কাজুটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে।


তারপর কড়াইতে 2 চামচ সরিষার তেল দিতে হবে। তেল গরম হয়ে গেলে পটল গুলো ভেজে নিতে হবে 5 থেকে 7 মিনিট মতো ।পটল ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে দুটো ছোট এলাচ, লবঙ্গ, দু’টো দারচিনি টুকরো দিয়ে একটু ভেজে নিয়ে, তার মধ্যে দিয়ে দিতে হবে ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরা গুঁড়ো পেস্ট টা। গ্যাসটা লো ফ্রেমে রেখে থেকে তিন মিনিট মত কষিয়ে নিতে হবে।তারপর দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর ভেজে রাখা পটল গুলো দিয়ে তিন থেকে চার মিনিট মতো কষিয়ে নিতে হবে। হলুদ ও পরিমাণমতো লবণ ও একটু গরম জল দিয়ে সেদ্ধ হতে দিতে হবে, ঢাকা দিয়ে। এবার কাজু বাদাম ও কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট তৈরী করতে হবে। পটল টা সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে দিতে হবে কাজুবাদাম বাটা , কাঁচা লঙ্কা বাটা, এক চামচ চিনি ও টক দই । তারপর তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে একটু রান্না হতে দিতে হবে। ডিভিডি থেকে তেল টা আলাদা হয়ে গেলে বোঝা যাবে দই পটল রেডি। তারপর গ্যাস টাকে বন্ধ করে দিতে হবে।

Related Posts