চিকেন মোমোর উপকরণ: 1.চিকেন কিমা 2. 2 কাপ ময়দা 3. 1 চামচ লবণ 4. এক চামচ তেল 5. ধনেপাতা কুচি 6. আদা ও রসুনের পেস্ট এক চামচ 7. পেঁয়াজ কুচি 8. 1 চামচ গোলমরিচ গুঁড়ো 9. চারটে কুচানো কাঁচা লঙ্কা 10.এক চামচ সয়া সস
এখানে 2 কাপ ময়দা ,এক চামচ লবণ, এক চামচ তেল, দিয়ে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে গরম জল দিয়ে মেখে নিতে হবে, একটু শক্ত করে। ময়দা মাখা হয়ে গেলে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে।
এরপর পুরটা বানিয়ে নিতে হবে।এজন্য লাগছে ধনেপাতা কুচি, আদা রসুনের পেস্ট এক চামচ, একটা পেঁয়াজকুচি, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, স্বাদমতো লবণ, কাঁচালঙ্কা আর চিকেন কিমা।
একটা কড়াইতে সামান্য তেল দিয়ে পেঁয়াজকুচি গুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে, তার মধ্যে চিকেন কিমা গুলো দিয়ে দিতে হবে, একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে ,স্বাদমতো লবণ, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুনের পেস্ট, দিয়ে নাড়াচাড়া করে ধনেপাতা কুচি ও গোলমরিচ গুঁড়ো দিয়ে দিতে হবে। আর এক চামচ সয়া সস দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে।
ময়দাটা কে হালকা করে আরেকটু মেখে নিতে হবে। ময়দাটা কে এবার ছোট ছোট লেচি কেটে নিতে হবে। লেচি কাটা হয়ে গেলে একটা করে লেচি বেলে নিতে হবে একটু পাতলা করে।লেচি টা বেলা হয়ে গেলে লেচি র মাঝখানে পুর দিয়ে মমো গুলো তৈরি করতে হবে। এই ভাবেই প্রতিটি বানিয়ে নিতে হবে।
এবার একটা কড়াইতে গরম জল বসাতে হবে। মোমো গুলি টিমে বসানোর জন্য একটি ছিদ্র যুক্ত থালা নিতে হবে। থালা টা একটু তেল মাখিয়ে নিতে হবে এবং মোমো বসিয়ে দিতে হবে ।কড়াইতে জলটা গরম হয়ে গেলে মোমো বসিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে হতে দিতে হবে 15 মিনিট ।15 মিনিট পর ঢাকনা খুলে তুলে নিতে হবে।