Fish Batter ফিস বাটার

ফিস বাটার ফ্রাই:
উপকরণ: 1. 10 পিচ ভেটকি fillet 2. পরিমাণমতো লবণ 3. হাফ চামচ গোলমরিচ গুঁড়ো 4. পাতিলেবু 5. একটা পেঁয়াজ 6. ধনেপাতা 7.পুদিনা পাতা 8. রসুন বাটা 9. কাঁচা লঙ্কা বাটা 10.এক চামচ আদা বাটা 11. ময়দা 12. কর্নফ্লাওয়ার 13. বেকিং পাউডার 14. বেকিং সোডা 15 . একটা ডিম 16. বাটার


ফিস বাটার ফ্রাই বানানোর জন্য এখানে 10 পিচ ভেটকি fillet নিতে হবে।তারপর পরিমাণমতো লবণ হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ করে নেওয়া পাতিলেবুর রস দিয়ে fillet গুলোকে 15 মিনিটের মত মাখিয়ে রেখে দিতে হবে।


তারপর মিক্সিতে দিয়ে দিতে হবে একটা ছোট সাইজের পেঁয়াজ,পুদিনাপাতা, একমুঠো ধনেপাতা, এইগুলির একটা মেয়ে পেস্ট তৈরি করতে হবে। পেস্ট টা তৈরি হয়ে গেলে ফিলেটের ওপরে চার চামচ মত নিয়ে মাখিয়ে নিতে হবে। দেড় চামচ রসুন বাটা, এক চামচ কাঁচা লঙ্কা বাটা, এক চামচ আদা বাটা, সমস্ত কিছু দিয়ে মাছের ফিলে গুলো মাখিয়ে নিতে হবে ,তারপর একটা টিফিন বাক্সের মধ্যে ফিলেট গুলোকে রেখে দিতে হবে বাকি যেই মশলাটা আছে সেটা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে নর্মাল ফ্রিজ 40 মিনিট রেখে দিতে হবে, তবে ডিপ ফ্রিজে রাখবেন না। এবার ব্যাটারটা তৈরি করতে হবে। একটা পাত্রে হাফ কাপ ময়দা, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, চার চামচ কনফ্লাওয়ার, এক চামচ বেকিং পাউডার, একটা ডিম, দুই চামচ বাটার, স্বাদমতো লবণ, হাফ চামচ বেকিং, হাফ চামচ বেকিং সোডা, সমস্ত কিছু ভাল করে মিশিয়ে নিতে, হবে একটু জল দিয়ে। ব্যাটারটা তৈরি করে নেবেন যাতে পাতলা না হয়।


তারপর কড়াইতেই দিয়ে দিতে হবে বেশ খানিকটা তেল। ফিলেট গুলো ফ্রাই করার জন্য। যেই মসলাগুলো থাকবে সেগুলো একটু সরিয়ে রেখে ফিলেট গুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে ফ্রাই করে নিতে হবে। গ্যাসটাকে আসতে দিয়ে ফ্রাই করতে হবে, একপিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দিতে হবে। এইরকম করে প্রতিটা ভেজে নিতে হবে।

Related Posts