রুই মাছের কালিয়া:
উপকরণ: 1.চারপিচ রুই মাছ 2.হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো 3. লবণ, হলুদ পরিমাণমতো 4. জিরে 5.হাফ চা চামচ 6. কালো সরষে 7. হাফ চামচ পোস্ত 8. রসুন 9. আদা 10. হাফ চামচ ধনে গুঁড়ো 11. একটা টমেটো
এখানে 4পিচ রুই মাছ নিতে হবে। ভালো করে ধুয়ে লবণ, হলুদ, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, 30 মিনিট পর্যন্ত রেখে দিতে হবে।
একটা শুকনো কড়াইতে হাফ চামচ জিরে, হাফ চামচ কালো সরষে ,হাফ চামচ পোস্ত, দিয়ে লো ফ্রেমে এক মিনিট মতো ফ্রাই করে নিতে হবে। এরপর হালকা ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে , তিন কোয়া রসুন ,এক কুচি আদা টুকরো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লবণ, একটা টমেটো কুচি এবং সামান্য জল দিয়ে মিহি পেস্ট বানাতে হবে।
এরপর একটা কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নিয়ে, তার মধ্যে দিয়ে দিতে হবে একটা কুচানো পেঁয়াজ ।পেঁয়াজ গুলো একটু লাল হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে মসলার মিহি পেস্ট টা। খুব ভাল করে মশলা টা কষিয়ে নিতে হবে, মসলা কষানো হয়ে গেলে একটু জল দিয়ে দিতে হবে, হালকা ফুটে উঠলে মাছ গুলো দিয়ে দিতে হবে ।আরো পাঁচ মিনিট মতো রান্না করতে দিতে হবে। 5 মিনিট পর গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে।