পুরোপুরি নিরামিষ স্বাদে ভরপুর বেগুন ভাপার উপকরণ: 1. 400 গ্রাম বেগুন 2. লবণ 3. হলুদ 4. চিনি 5. সরষের তেল 6. দুই চামচ সরষে 7. এক চামচ পোস্ত 8. হাফ চামচ রেড চিলি পাউডার 9. টমেটো 10. কাঁচা লঙ্কা 11. টিফিন বক্স
বেগুন ভাপা করার জন্য 400 গ্রাম মত ছোট সাইজের বেগুন নিয়ে নেবেন। বেগুন গুলোকে হাফ করে কেটে নিতে হবে। কেটে নিয়ে লবণ হলুদ চিনি মাখিয়ে 10 মিনিট রেখে দেবেন।
এবার বেগুন গুলোকে ভাজার জন্য কড়াইতে দিয়ে দিতে হবে সরষের তেল ।তেল গরম হয়ে গেলে বেগুন গুলিকে দিয়ে দেবেন। বেগুন ভাজা হয়ে গেলে তুলে রাখবেন।
তারপর দুই চামচ সরষে এক চামচ পোস্ত বেটে রাখবেন। এই ভাবাটা করার জন্য একটি স্টিলের টিফিন বক্স নিয়ে নেবেন। তারমধ্যে সরষে পোস্ত বাটা টা নিয়ে নেবেন ,হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ রেড চিলি পাউডার, স্বাদমতো লবণ ,একটু চিনি ,এক চামচ সরষের তেল। এইসব দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। মেশানো হয়ে গেলে বেগুন গুলোকে দিয়ে দেবেন মসলার মধ্যে। এবার দিয়ে দেবেন কয়েক পিচ টুকরো করে রাখা টমেটো, কাঁচালঙ্কা কুচানো, আর এক চামচ সরষের তেল, টিফিন বাক্স টা বন্ধ করে দেবেন। তারপর কড়াইতে কিছুটা জল দিয়ে ফুটে গেলে টিফিন বাক্স টা তার মধ্যে দিয়ে 7 থেকে 8 মিনিট চাপা দিয়ে রাখবেন লো ফ্রেমে 7 থেকে 8 মিনিট পর চাপা খুলে গ্যাস বন্ধ করে দেবেন। ঠান্ডা করতে দিতে হবে