চিকেন কাটলেট এর উপকরণ: 1.চিকেন কিমা 300 গ্রাম 2.বিস্কুটের গুঁড়ো 3. দুটো ডিম 4. আদা বাটা 5.ধনেপাতা কুচি 6. একটি পাতিলেবু 7. রসুন বাটা 8. ধনে গুঁড়ো 9. গোল মরিচের গুঁড়ো 10.শুকনো লঙ্কার গুঁড়ো 11. গরম মসলার গুঁড়ো 12. জিরেগুঁড়ো 13. স্বাদমতো লবণ 14. সাদা তেল
প্রথমে চিকেন কাটলেট এর পুরটা তৈরি করতে হবে। চিকেন কিমার মধ্যে দিয়ে দিতে হবে হাফ পাতিলেবুর রস ,ধনে গুঁড়ো হাফ চামচ ,জিরে গুঁড়ো হাফ চামচ, গরম মশলা গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো ,হাফ চামচ লঙ্কার গুঁড়ো ,হাফ চামচ স্বাদমতো লবণ, ধনেপাতা কুচি দু’চামচ ,আদাবাটা হাফ চামচ, রসুন বাটা দিয়ে কিমা টা কে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এক ঘন্টা পর ঢাকনা খুলে কিছুটা পরিমাণ কিমা নিয়ে যেকোন আকারের করতে হবে। বাড়িতে হলে যেকোনো আকারে করলেই হবে। বরফির আকারে তৈরি করে নিতে হবে। বিস্কুটের গুঁড়ো মধ্যে এপিঠ ওপিঠ করে নিয়ে ডিমের গলার মধ্যে ডুবিয়ে নিতে হবে। ডিমের গলার মধ্যে ডুবিয়ে আবার বিস্কুটের গুঁড়ো মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে বাকি কাটলেট গুলো বানিয়ে নিতে হবে।
একটা কড়াইতে তেল গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে ,কাটলেট গুলো ভেজে নিতে হবে খুব সাবধানে লো ফ্রেমে ভাজা হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন।